ডেস্ক রিপোর্ট: সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা টায়ার-১ দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে নারী বাহিনী।
ম্যাচের ৯ম মিনিটেই গোল উৎসব শুরু করে মাঠের একচেটিয়া নিয়ন্ত্রন গ্রহন করা বাংলাদেশ। প্রথম গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন আখিঁ। মারিয়া মান্ডার কর্নারের বল টোকা দিয়ে সফরকারীদের জালে জড়িয়ে দেন তিনি।
২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। স্বপ্নার ক্রসের বল জালে জড়িয়ে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০তম মিনিটে ফের গোল করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন আখিঁ খাতুন। বাঁ প্রান্ত থেকে সাবিনার যোগান থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। বিরতিতে যাবার আগমুহুর্তে ৪৫তম মিনিটে সিরাত জাহান স্বপ্না গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে ৫ম গোল করেন মনিকা চাকমা। ৭৪ তম মিনিটে বাংলাদেশের হয়ে ৬ষ্ঠ ও শেষ গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামী ২৬ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments