জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় এক নারী ইউপি সদস্যের অশালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হয়রানী করার ঘটনায় পর্নগ্রাফি আইনে দুই লম্পট ও প্রতারকের নামে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার জয়নগর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে। মামলার বাদী নারী ইউপি সদস্য জানান-তার সাথে প্রতারনা করে অশালীন ভিডিও ধারন করে। পরে সেই ভিডিও নিয়ে ব্লাক মেইলিং করে প্রতারক একই গ্রামের সামাদ গাজীর ছেলে হোসেন গাজী ও মৃত রফিক গাজীর ছেলে সিদ্দিক। শত্রুতা মূলক ওই প্রতারকরা সেই ভিডিও সামাজি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে। এঘটনায় তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় গত ৪জুলাই-২৩ সাতক্ষীরা আদালতে একটি মামলা করেছেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছেন। এদিকে লম্পট হোসেন গাজী থানা পুলিশ কর্তৃক আটক হয়ে জেল হাজতে থাকায় মামলার বাদীকে মামলা তুলে নিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই নারী ইউপি সদস্য। জীবনের নিরাপত্তা দাবী করে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন মামলা বাদী নারী ইউপি সদস্য।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments