ডেস্ক রিপোর্ট: সম্প্রতি https://sites.google.com/view/sonarbanglap2022 শীর্ষক ওয়েবপেজ হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ার অঙ্গীকার পূরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘সোনার বাংলা প্রকল্প’ সারাদেশে মাঠ পর্যায়ে সর্ম্পৃক্ত হয়ে কৃষকদের মাঝে উন্নত মানের ধান বীজ, সার ও পুষ্টিকর ফসল বীজ বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ০১ (এক) জন করে অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে, প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ১০ বছর”। নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম এবং বিজ্ঞপ্তির উপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা হয়েছে।
প্রকৃতপক্ষে কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে, এমনকি কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর/সংস্থায় ‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোন প্রকল্প বাস্তবায়নাধীন বা প্রক্রিয়াধীন পর্যায়ে নেই।
‘সোনার বাংলা প্রকল্প’ নামক একটি অপরিচিত বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা এবং নিয়োগ বিজ্ঞপ্তির উপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা একটি অনৈতিক এবং বেআইনি কাজ। এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করে প্রতারিত হলে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার কোন কর্মকর্তা বা কর্মচারী দায়ী থাকবে না।
(ভুয়া বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন:https://sites.google.com/view/sonarbanglap2022)
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments