প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাঁচদিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদ উল ফিতরের ছুটির পর ১৫ এপ্রিল (সোমবার) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো। সরজমিনে দেখা যায়, পাশ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি হওয়া ফল, পাথর সহ নানা ধরনের পন্য খালাসের জন্য ভোমরা বন্দরে অপেক্ষমান আছে।
পন্য খালাশের জন্য ঢুকছে নতুন নতুন ট্রাক। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানির চাপ কম আছে বলে জানান একাধিক ব্যক্তি। ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো।
সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ইন্ডিয়ান গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ‘পাঁচদিন ছুটির পর আজ (১৫এপ্রিল) প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পন্যবাহী ট্রাক বন্দরে পন্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রপ্তানি পন্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পন্য পৌছে যাবে।’
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments