ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয়েছে তিন মাসের কন্যাশিশু সামিয়া। ওই শিশুকন্যাকে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন বাবা।
বুধবার দুপুর দেড়টায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দেলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরলরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নুপুরের দেড় বছর আগে বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে তাদের ঘরে শিশু সামিয়ার জন্ম হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গৃহবধূ নূপুর তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার স্বামী শাকিল গৃহবধূকে বাধা দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাকিল তার শিশু কন্যাটিকে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
শিশু সামিয়ার দাদি হালিমা বেগম জানান, পুত্রবধূ তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার ছেলে শাকিল নিষেধ করে। এ নিয়ে পুত্রবধূ আর ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তার ছেলে শাকিলের কোল থেকে পড়ে গিয়ে নাতনি সামিয়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে নাতনির মৃত্যু হয়। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা গৃহবধূ নূপুর গা-ঢাকা দিলেও ঘাতক (পিতা) শাকিলকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে পরবর্তীতে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সময়.কম
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments