ডেস্ক রিপোর্ট: কাজের চাপে বা মনের ভুলে আমরা অনেকেই ইনবক্স থেকে প্রয়োজনীয় ই-মেইল মুছে ফেলি। কখনো আবার মুছে ফেলা অপ্রয়োজনীয় ই-মেইলের তথ্যও প্রয়োজন হতে পারে। তবে চিন্তার কিছু নেই, জিমেইলের ইনবক্স থেকে কোনো ই-মেইল মুছে ফেললেও সেগুলো স্থায়ীভাবে মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত জমা থাকে ট্র্যাশ ফোল্ডারে। ফলে জিমেইল ব্যবহারকারীরা চাইলেই মুছে ফেলা ই-মেইল ইনবক্সে ফেরত আনতে পারবেন।
জিমেইলের ডেস্কটপ সংস্করণে মুছে ফেলা ই-মেইল ইনবক্সে ফেরত আনতে হলে প্রথমে জিমেইলের বাঁয়ে থাকা More অপশনে ক্লিক করতে হবে। এরপর Trash অপশন নির্বাচন করলেই মুছে ফেলা ই-মেইলগুলো দেখা যাবে। প্রয়োজনীয় ই-মেইলের বাঁয়ে থাকা বক্স নির্বাচনের পর মাউসের ডান বাটনে ক্লিক করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। এবার Move to inbox অপশন নির্বাচন করলে ইনবক্সে দেখা যাবে ই-মেইলটি।
অ্যান্ড্রয়েড ও আইওএসে চলা যন্ত্রে মুছে ফেলা ই-মেইল ফেরত আনতে হলে প্রথমে জিমেইল চালু করে বাঁয়ে থাকা অনুভূমিক তিন লাইন আইকনে ক্লিক করতে হবে। এরপর Trash অপশন নির্বাচন করলেই মুছে ফেলা ই-মেইলগুলো দেখা যাবে। এবার প্রয়োজনীয় ই-মেইল নির্বাচনের পর ডান পাশের ওপরে থাকা অনুভূমিক তিন ডট আইকনে ক্লিক করে Move to inbox নির্বাচন করলে ই-মেইলটি ইনবক্সে দেখা যাবে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments