ডেস্ক রিপোর্ট: ‘অবৈধ ও অনৈতিক সরকারের দুর্নীতি, লুটপাট এবং ভ্রান্ত নীতির কারণে দেশে আজ দূর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। কর্মহীন এবং অপ্ল আয়ের মানুষ এখন পরিবারের অন্ন সংস্থানের জন্য দিশেহারা’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি সরকারের উন্নয়ন প্রচারণার কঠোর সমালোচনা করে বলেন, একদিকে সরকার লক্ষ কোটি টাকা ব্যয় করে বিভিন্ন উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিচ্ছে, অন্যদিকে দ্রব্যমূল্যে লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে ওএমএস ট্রাকের পিছনে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার জন্য সরকারের নিকট দাবি জানান।
আজ ২৮ ফেব্রুয়ারী সোমবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক কমিটি ও থানা সমূহের নেতৃবৃন্দের এক যৌথসভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। জনাব আবদুস সালাম বিগত ৬ ফেব্রুয়ারী নয়াপল্টনে মহানগর বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড সমূহের কর্মীসভা চলাকালে পুলিশী হামলা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দসহ সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments