কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ভয়াবহ সুপার সাইক্লোন সিডর লন্ডভন্ড করে দেয় পটুয়াখালীর কলাপাড়াসহ বিস্তৃর্ণ জনপদ। মাত্র আধা ঘণ্টার তান্ডবে ক্ষতিগ্রস্থ হয় যায় ব্যাপক বাড়ি-ঘর ও গাছপালা। বন্ধ হয়ে যায় গ্রামীন যোগাযোগ ব্যবস্থা। ভাসিয়ে নেয় গৃহপালিত হাঁস-মুরগি, গরু-ছাগল। প্রানহানী হয় অনেকের। সেই দিনটির কথা আজও ভুলতে পারেনি উপকুলের মানুষ। তাই এ দিনটির স্মরনে মঙ্গলবার রাতে কুয়াকাটার সৈকতের জিরো পয়েন্টে মোমবাতি প্রজ্জ্বলন ও নিহতদের স্মরনে নিরবতা পালন করা হয়েছে। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক এর আয়োজন করে। এতে টোয়াক সদস্য, ট্যুরিস্ট পুলিশ, ট্যুর গাইড, স্থানীয় ব্যবসায়ী ও আগত পর্যটক অংশ গ্রহণ করেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম বলেন, উপকূলের মানুষ আজকের দিনটিকে চিরদিন মনে রাখবে। কারন এই দিনে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে ভয়াল সিডর। ক্ষতিগ্রস্থ অনেক পরিবার আজও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।
উলেøখ্য সুপার সাইক্লোন সিডর ক্ষতিগ্রস্থ হয় পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধসহ অসংখ্য স্থাপনা, কৃষকের ক্ষেত ও মৎস্য সম্পদ। বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক, বিদ্যুৎ সহ টেলিযোগাযোগ ব্যবস্থা। ঝড় ও ঝড়ের পরবর্তী সময়ে রোগ বালাইয়ে মারা গেছে বহু গবাদি পশু। এছাড়া সুপার সাইক্লোন সিডরে এ উপজেলায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক হাজার ৭৮ জন। এখনও নিখোঁজ রয়েছে ৮ জন জেলে। স্বজন হারাদের কাছে তাদের খোজখবর নিতে গেলে তারা বার বার কান্নায় ভেঙ্গে পড়েন। তারা জীবনে এই দিনটির কথা কখনোই ভুলতে পারবেনা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments