ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবিতে ব্রেইল সেন্টার স্থাপন করার উদ্যোগ নেয়া হবে।
আজ রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র-কৃষ্টির আয়োজনে প্রমিত বাংলা ব্রেইল নির্দেশিকার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অঙ্ক ও বিজ্ঞান শিক্ষায় এখনো ব্রেইল সিস্টেমে কিছু সমস্যা রয়ে গেছে। সরকার এই সমস্যা সমাধানে চেষ্টা করবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে গ্রুপভিত্তিক বিভাজন থাকবে না। সে ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের অবশ্যই অঙ্ক ও বিজ্ঞান পড়তে হবে। তিনি আরো বলেন, আমরা সকলেই হয়তো কোনো না কোনো কাজ করতে পারি না। শুধু যারা দেখতে পায় না তাদেরকে আমরা অন্য দৃষ্টিতে দেখি, যা মোটেই কাম্য নয়।
কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম, ব্রেইল বিশেষজ্ঞ এবং বিশেষ ও সমন্বিত শিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, প্রতিবন্ধীদের করুণা করার প্রয়োজন নেই। তাদের সুযোগ দিলেই তারা অনেক দূর এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments