ডেস্ক রিপোর্ট: খালেদা জিয়ার নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছে বিএনপি।
বিএনপি।সিনিয়র যুগ্ম মহাসচিবঅ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ২০২৫) প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানিয়েছেন।
তিনি বিজ্ঞপ্তিতে বলেন,‘গণতন্ত্রের মা’ ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গিকারাবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোষহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই বেদনাবহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করছি।
নামাজে জানাযার কর্মসূচি:
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার বেলা ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাযার পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর কবরের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments