মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিার সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন,আগামী নির্বাচনে আর নৌকা প্রতীকে ভোট করবে না ওয়ার্কার্স পার্টি। নিজেদের হাতুরি প্রকৃতিকেই নির্বাচনে অংশ নিব। শনিবার বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
আগামী নির্বাচনে রাজশাহী-২ আসনে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আবারও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে রাশেদ খান মেনন বলেন,এবার তিনি নৌকা প্রতীক নয় নিজের হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আপনার হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে ফজলে হোসেন বাদশাকে চতুর্থবারের মত এমপি নির্বাচিত করবেন।
মেনন বলেন,কিছুদিন আগে এই মাঠে প্রধানমন্ত্রী জনসভা করে নৌকায় ভোট চেয়েছেন। তিনি আওয়ামী লীগের সভাপতি’ তিনি তার দলের পক্ষে ভোট চেয়েছেন,চাইতেই পারেন। কিন্তু একই সঙ্গে তিনি ১৪ দলীয় জোট নেত্রী।
জোটের সভায় তিনি বলেছিলেন ১৪ দল এক সঙ্গে নির্বাচন করবে। কিন্তু ভোট চাইবার বেলায় নৌকা, হাতুড়ির কোন জায়গা নাই, ভোট চাইবার বেলায় নৌকা, মশালের কোন জায়গা নাই, ভোট চাইবার বেলায় নৌকা, সেখানে কলমের কোন জায়গা নাই। তাহলে হলো, এই ১৪ দলের এক্যজোট হলো। জোটগত কি নির্বাচন হলো।
দেশের ভিতর থেকে ও বাহির থেকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র তৈরী হচ্ছে উল্লেখ করে মেনন বলেন,আমরা মনে করি এ ষড়যন্ত্র প্রতিরোধ করা এ দেশের মানুষের জন্য কিছু না। কিন্তু আজকে যখন দেখি আমাদের ১৪ দলের মুল শরীক আওয়ামী লীগ ১৪ দলকে কোন কিছু না জানিয়ে যদি মনে করে এককভাবে তারাই সব কিছু মোকাবেলা করতে পারবে তা হলে ভুল করবে, তারা ভুল করছে। কারণ ২০০১ সালে একই ষড়যন্ত্রের মুখে পড়েছিল আওয়ামী লীগ। তারা মোকাবেলা করতে পারেনি বলেও উল্লেখ করে রাশেদ খান মেনন।
১৪ দলীয় জোটের প্রধান শরীক দল আওয়ামী লীগের সমালচনা করে রাশেদ খান মেনন বলেন,কথা ছিল এক সঙ্গে আন্দোলন করবো,নির্বাচন করবো,সরকার গঠন করবো। এক সঙ্গে আন্দোলন করেছি,নির্বাচন করেছি। কিন্তু যখন সরকার গঠনের প্রশ্ন আসল আমরা হুচট খেলাম। তার পরও আমরা পিছিয়ে থাকি নাই। আমরা সেই ঐক্যকে রক্ষা করেছি।
মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক,আমিনুল ইসলাম গোলাম,রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments