রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিন বারের সাবেক সংসদ সদস্য ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে তিনি বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোঃ শহিদুল ইসলামের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রসঙ্গত, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মনিরুল ইসলাম মনি ১৯৮৬ ও ৮৮ সালে বরিশাল সংযুক্ত পিরোজপুর বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে জাতীয়পার্টির লাঙ্গল প্রতিকে দুইবার ও ২০০৮ সালে সংশোধিত বরিশাল- (বানারীপাাড়া-উজিরপুর) আসনে নৌকা প্রতিকে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিন বার সংসদ সদস্য থাকাকালীণ তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করে সর্বমহলে একজন উন্নয়নকামী কর্মবীর এমপি হিসেবে প্রশংসিত হয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments