কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিনিধি : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গন থেকে পৌর শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয় । এতে হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন। শোভযাত্রাটি জগন্নাথ আখড়া মন্দির পরিভ্রমণ ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মদনমোহন সেবাশ্রমের যুব কমিটি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাথুরাম, যুব কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকুসহ সনাতন ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন। রাতে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের স্নান ও ভগবদ পাঠের আয়োজন করা হয়েছে বলে সেবাশ্রম কমিটির সূত্রে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments