স্টাফ রিপোটার: দেশজুড়ে যখন ই-কমার্সের বাজারে চলছে অস্থিরতা। তার মধ্যে ‘আস্থায় কেনাকাটা’ স্লোগানকে সামনে নিয়ে নতুন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘স্কেলটা শপ’ যাত্রা শুরু হতে যাচ্ছে। ক্যাশ অন ডেলিভারিতে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া কোনো ধরনের পণ্য মজুদ করা কিংবা অগ্রিম টাকা নেবে না বাজারে আসতে চলা প্রতিষ্ঠানটি। স্কেলটা শপে ফ্যাশন অ্যাকসেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন গেজেট, হস্তশিল্পসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাবে। এটি স্কেলটা বাংলাদেশ লিমিটেড কোম্পানী একটি অঙ্গপ্রতিষ্ঠান।
স্কেলটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মো.সজীবুল ইসলাম বলেন, ‘ই-কমার্স শিল্পের এক বিপ্লবের সময় কিছু অসাধু ব্যবসায়ীর কারনে মানুষ অনলাইনের উপর আস্থা হারিয়ে ফেলেছে। অনেক সময় তারা যে পন্যটি অর্ডার করে সেটি ডেলিভারি না দিয়ে অন্য কোন পন্য পাঠিয়েছে। এই পরিস্থিতিতে সম্ভবনাময় এই শিল্পের বিপ্লব হওয়ার আগেই তা শেষের পথে। এমন অবস্থায় আমরা কয়েকজন তরুন উদ্যোক্তা এই শিল্পের বিকাশে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আবারও মানুষের আস্থার জায়গা ই-কমার্স ফিরবে আমি আশা করছি।’
তিনি আরো বলেন, আমরা আগে পন্য দেব, তারপর টাকা নেব। পন্য পছন্দ না হলে ক্রেতার টাকা দিবে না। আর কেস অন ডেলিভারীতে গ্রাহক প্রতারণা শিকার হওয়ার কোনো সুযোগ নেই। আমরা পন্যের গুণগত মানের বিষয়ে কোন ছাড় দেব না।’
প্রতিষ্ঠানিটির সাথে যুক্ত আছেন যারা- স্কেলটা বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান জামান, প্ল্যানিং ডিরেক্টর শফিকুল ইসলাম, ডিরেক্টর ইসতিয়াক আহমেদ ইমরান, ডিরেক্টর (বিজনেস) শাহরিয়ার কবির নিলয় প্রমুখ।
স্কেলটা বাংলাদেশ লিমিটেডের প্ল্যানিং ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, ইকমার্স ওয়েবসাইট বা স্টোর নিসন্দেহে শপিংয়ের ভবিষ্যত। অনলাইন কেনাকাটার জন্য ক্রেতারা বিভিন্ন ওয়েবসাইটের প্রতি নির্ভরশীল হচ্ছেন। সেক্ষেত্রে স্কেলটা গ্রাহকদের মনে জায়গা করে নেবে বলে আমি বিশ্বাস করি। করোনাকালীন সময়ে দোকানপাট যখন বন্ধ ছিল তখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মানুষ দৈনন্দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে ছিলেন। ভবিষ্যতেও ক্রেতারা অনলাইনে মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের প্রবণতা বাড়বে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments