আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাস।
তার পোস্টে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন, সরকারবিরোধী আন্দোলন দমন এবং আঞ্চলিক অস্থিতিশীলতায় ভূমিকার অভিযোগে ইরানের আইআরজিসির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান আরও কঠোর হচ্ছে। ইইউ মনে করে, রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থেকেও কোনো বাহিনী যদি সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।
ইইউ সূত্র জানায়, আইআরজিসিকে ঘিরে সম্ভাব্য নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ আরোপের বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইইউ-ইরান কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, তেহরান এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আইআরজিসি দেশটির একটি বৈধ সামরিক বাহিনী এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments