আবুল বাশার মিরাজ, বাকৃবি থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নের্তৃবৃন্দ। আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মো. আওলাদ হোসেন, বাকৃবি অ্যালামনায় এসোসিয়েশনের সহ-সভাপতি কৃষিবিদ রেজওয়ানুল ইসলাম মুকুল, সহ-সভাপতি কৃষিবিদ ছালেহ আহমেদ, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান।
এসময় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, কৃষি ক্যাডার এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহপরিচালক ড. আব্দুল আউয়াল, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সহ ক্রীড়া সম্পাদক ইকবাল হক স্বপন, বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র দে, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, ডিএই এর কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন, কৃষিবিদ মোখলেছুর রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক ড. মহসীন আলী মন্ডল প্রিন্স, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্য কৃষিবিদ ড. মো. আব্দুল বারী, বাহার ঢাকা মহানগর ও বিভাগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. তানজিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান তালুকদার, বাকৃবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম আনোয়ারুল হকসহ অনেকে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments