সাভার (ঢাকা) সংবাদদাতা: ঢাকার সাভারে শুকুর আলী শিকদার( ৩০) নামে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ একজনকে আটক করেছে। গতকাল রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে শুকুর আলীর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। সে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গাছিবাড়ি মহল্লার গিয়াসউদ্দিন সিকদারের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পুলিশ সূত্র জানায়। সাভারের বিরুলিয়া এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশে সকালে ঐ রংমিস্ত্রির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের বড় ভাই মোতালেব সিকদার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বলে জানা গেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, নিহত ব্যক্তির গলায় ও মুখে অন্তত পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গতরাতের কোন এক সময় হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত শুকুর আলী ও সে একই সঙ্গে কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments