বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠেয় বরিশালের বানারীপাড়া উপজেলা পরিখদ নির্বাচনে বাছাইতে ১৪ প্রার্থীই বৈধ হয়েছেন। ১২ মে রোববার বেলা ১২ টায় জেলা নির্বাচন অফিসের হল রুমে অনুষ্ঠিত বাছাইতে বৈধ প্রার্থীরা হলেন চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বানারীপাাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা,সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমেদ কিসলু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার, আজিজুল ইসলাম (দুলাল বালী) ও ইকবাল হোসেন। নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হক মিনু, সাবেক পৌর কাউন্সিলর বিলকিছ বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নাজনিন জাহান পলি, সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ও ঝুমুর সেরনিয়াবাত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাচনে রির্টানিং অফিসার মোস্তফা ফেরদৌস, সিনিয়র জেলা
নির্বাচন অফিসার ওয়াহিদুল মুন্সী,নির্বাচন অফিসার গোলাম মোস্তফা,বানারীপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments