আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের বন্দুক হামলায় ২৬ জন নিহতের জেরে গতকাল সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছিল ভারত। ২৪ এপ্রিল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদ পাল্টা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরিফের সভাপতিত্বে এক বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কঠোরভাবে ভারতের সিদ্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা নাচক করেছে। পাকিস্তান বলেছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হওয়া একটি বাধ্যবাধকতামূলক চুক্তি, এককভাবে এই চুক্তি স্থগিতের কোন বিধান নেই। পানি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ ইস্যু, তা দেশের ২৪ কোটি মানুষের জীবনরক্ষা করে এবং যে কোন মূল্যে এই পানা পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে। সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে , তার প্রবাহ বন্ধ বা অন্যদিকে নেওয়ার যে কোন চেষ্টা এবং ভাটি অঞ্চলের অধিকার ক্ষুন্ন করার চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ শক্তি ব্যবহার করে এর জবাব দেওয়া হবে।
পাকিস্তান বলছে, পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতে অধিকার প্রয়োগ করবে এবং তা শুধু সিমলা চুক্তি স্থগিতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
পাকিস্তান অবিলম্বে ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ করেছে। এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। বৈধভাবে এই পথ দিয়ে যারা পাকিস্তানে প্রবেশ করেছে তারা অবিলম্বে এখান থেকে ভারত যেতে পারবে না। তবে ৩০ এপ্রিলের পর এই সুযোগ দেওয়া হবে না।
ভারতীয় নাগরিকদের দেওয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments