নেত্রকোনা প্রতিনিধি: "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচিকে ঘিরে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম সোহাগ, সদস্য ফাহিম রহমান খান পাঠান, যুগ্ম সমন্বয়ক শেখ জামালসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আগামীকাল রবিবার সকাল ১০টায় নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ থেকে একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, এই পদযাত্রার মাধ্যমে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করতে চান।
এনসিপি নেতারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments