ডেস্ক রিপোর্ট: শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ‘নীরব জোন’ (Silent Zone) কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট ও ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ সমন্বিত অভিযান পরিচালনা করে মোট ৯৪ টি মামলা দায়ের করেছে।
রবিবার (২৫ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ প্রয়োগ করে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, সিটি কর্পোরেশন এবং ডিএমপির বিশেষ/নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। ০৫ (পাঁচ) টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ৫৮ টি মামলা এবং বিশ হাজার দুইশত টাকা জরিমানা আদায় করে। অপরদিকে ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ অভিযান পরিচালনা করে মোট ৩৬ টি মামলা এবং পঁচানব্বই হাজার টাকা জরিমানা আদায় করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments