স্টাফ রিপোর্টার: থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজী নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিকতা রক্ষার স্বার্থে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নির্দশনা প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজী নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিকতা রক্ষার স্বার্থে অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ,গণ-জমায়েত,নাচ,গান,সাংস্কৃতিক অনুষ্ঠান,র্যালী ও শোভাযাত্রা করা যাবে না। যেকোন ধরনের আতশবাজি পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত সকল বার বন্ধ থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments