মো.পাভেল ইসলাম: রাজশাহীতে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) স্টোরকিপার মো. জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার জীবন মামলার এজাহারভুক্ত ২ নম্বর এবং সবুর ৭ নম্বর আসামি। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নিশ্চিত করেন।
আবু কালাম সিদ্দিক বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার পর রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে যায় রাজপাড়া থানার একটি দল। সেখানে তাদের আটক করা হয়। আটকের পর আসামিদের রাজশাহীতে নিয়ে আসা হয়েছে।
এদিকে গ্রেফতারকৃতদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হলে আসামিদের পক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করলেও এসময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে আসামিদের জামিন না দিতে প্রার্থনা করেন কোর্টের সাব ইন্সপেক্টর শিখা।
শুনানী শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে দুপুর দেড়টার দিকে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম।
ওইদিন রাতেই বিএমডিএ-র নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments