স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, দেশের প্রতিটি রাষ্ট্রীয় স্তম্ভ ধ্বংস করে এখন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার চেষ্টা করছে দেশের সবচেয়ে ঘৃনিত দল আওয়ামী লীগ। তাদের এ ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বিদেশী শক্তি নির্ভর আওয়ামী লীগ হাজারো ছাত্রজনতাকে হত্যা করে এই ভূমিকে রক্তাত্ব করে হাসিনা তার প্রভূ রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। এখনও তাদের রক্তের নেশা কাটেনি। বুধবারও তাদের খুনী বাহিনী বিএনপির দুইনেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।
শুক্রবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।
মজনু বলেন, শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, খালেদা জিয়ার জন্ম না হলে এদেশে আজীবন গণতন্ত্র কারারুদ্ধ থাকতো। দেশনেত্রীর জন্মদিনে বেগম জিয়ার নির্দেশে আমরা কেক কাটছি না। তিনি (খালেদা জিয়া) বলেছেন, আগে দেশ রক্ষা করো। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তপে তৈরী এখন রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র করছে। এখন প্রয়োজন জনগণের নিরাপত্তা দেওয়া। বিএনপি জনগণের দল। জনগণই আমাদের শক্তি। দেশ বাঁচলে জনগণ বাঁচবে আর জনগণ বাঁচলে দেশের রাজনীতি টিকে থাকবে।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সাবেক সদস্য আরিফা সুলতানা রুমা, আনোয়ারুল আজিম, ওমর ফারুক মোল্লাসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments