উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: উজিরপুরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ২ জুন বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক উজিরপুর-বানারীপাড়ার গণমানুষের স্পন্দন, গরীব দুঃখী মেহনতী মানুষের জননেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টুর উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাদশা, মোঃ আব্দুল আজিজ, মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ কামরুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহবায়ক অ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, কৃষকদলের আহবায়ক মোঃ ফাইজুল হক রাড়ী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুব গোমস্তা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন প্রমূখ। আলোচনা সভশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments