কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচী পালন করেন। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সমাবেশের সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন শিক্ষক মো.জুনায়েদ হোসেন খান, মো.শাহাজুল ইসলাম শিক্ষক মো.ইউসুফ আলী,আল এমরান হারুন,আখতারুজ্জামান,মো.আতাজুল ইসলাম, মোসা.সালমা কবির, মোস্তাফিজুর রহমান,রুমান মোল্লা,ফেরদাউস ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেয়ার প্রতিবাদ জানান এবং সারা দেশের শিক্ষকদের এক দফা দাবি মেনে নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রীর কাছে। এছাড়া সম্মিলিত ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজিত জাতীয়করনের লাগাতার আন্দোলনে যোগ দেয়ার লক্ষ্যে ঐক্যমত পোষণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments