ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে গতকাল শুক্রবার সকালে পৃথক ভাবে কর্মসূচী পালন করে জেলা বিএনপি’র দু’গ্রæপের নেতৃবৃন্দরা। সকালে শহরের কলেজ মোড় থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদ মার্কেটে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি এডঃ মোঃ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি. এম মোমিনুল হকসহ দলের নেতাকর্মীরা।
অন্যদিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমার স্কুল মাঠ থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে একটি আনন্দ র্যালী বের হয়ে ইউনিয়নের সড়ক সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিসীমা মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অনিয়ম, দুর্নীতির কারণে দেশের মানুষের মাঝে আজ ত্রাহি ত্রাহি অবস্থা। দেশের এমন কোন সেক্টর নেই যেখানে লুটপাট চলছে না। এ অবস্থা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন চায়। আর এর মাধ্যমে এ দেশের মানুষ বর্তমান স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে মুক্ত করবে। বক্তারা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। অনুষ্ঠানে কারামুক্ত ২৫ নেতাকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments