কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পায়রা বন্দরে প্রথমবারের মতো এলো পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাসের দু’টি কোল আনলোডার। চায়না থেকে ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আনলোডারবাহী এম ভি ঝি সান মাদার ভেসেলটি বৃহস্পতিবার বেলা সেয়া ১১ টায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল হয়ে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। ১৮৬ দশমিক ৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজটির প্রস্থ্য ৪৬ মিটার। এবারই প্রথম পায়রা বন্দরে ৪৬ মিটার প্রস্থের জাহাজ বন্দরের চ্যানেলের প্রবেশ করায় পায়রা বন্দর চেয়ারম্যান ও আর এন পি এল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এন পি এল জেটিতে আসে। এ জাহাজটি দেখতে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ছাড়াও শত শত মানুষ ভীড় করে জেটিতে।
বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের এ আনলোডার দু’টি বিদুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মান কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ কোল আনলোডার দু’টি চায়না থেকে নিয় আসা হয়। আগামীকাল শুক্রবারের মধ্যে এ আনলোডার দু’টি নামানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিদুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পর কলাপাড়ায় নির্মানাধীন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াটের আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে। এর ফলে এই বন্দরে ৪৬ মিটার প্রস্থের প্রথম জাহাজ সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করতে পেরেছে। এর ফলে পায়রা বন্দরের জন্য আরেকটি সফলতা যুক্ত হল।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments