আল মাসুদ পঞ্চগড়: আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে তেঁতুলিয়ার ৯টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর সভাপতিত্ব উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপনের লক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপুজায় প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ, সকল দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠ ভাবে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল হাসান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রন্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা জামাতের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা বাবু, সাধারণ সম্পাদক বিরেন বাবু, উপজেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হযরত আলী ও ওবাইদুল হক সহ বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments