অন্তর্বর্তী সরকারকে বদনাম করার জন্যই একটি কুচক্রী মহল এই মিথ্যা ও বানোয়াট মামলাগুলো করছে:মুজিবুল হক চুন্নু।

প্রকাশ : 20 Sep 2024
অন্তর্বর্তী সরকারকে বদনাম করার জন্যই একটি কুচক্রী মহল এই মিথ্যা ও বানোয়াট মামলাগুলো করছে:মুজিবুল হক চুন্নু।


স্টাফ রিপোর্টার: কোটা সংস্কারের দাবি জানিয়ে ছাত্রদের আন্দোলন ১লা জুলাই শুরু হওয়ার দুইদিন পর ৩রা জুলাই সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা  নেতা গোলাম মোহাম্মদ কাদের ছাত্রদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে কোটা প্রথা বিলুপ্ত করে ছাত্রদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের পার্টির সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সভায়ও কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দলীয় নেতাকর্মীদের আন্দোলনে অংশগ্রহণের নির্দেশ দেন চেয়ারম্যান জি এম কাদের। রংপুরে পুলিশের গুলিতে আমাদের দলের একজন কর্মী শহীদ হন। তারপরও আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী শেরীফা কাদেরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট  হত্যা মামলা দায়ের করা হয়।


আজ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর দক্ষিণ সহ পার্টির  বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যাও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন- জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।


জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেলের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জনাব মুজিবুল হক চুন্নু আরও বলেন- এ দেশের ছাত্র জনতার আকুন্ঠ সমর্থন পেয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বদনাম করার জন্যই একটি কুচক্রী মহল এই মিথ্যা ও বানোয়াট মামলাগুলো করছে। পুলিশ মামলা করে নাই, সরকার মামলা করে নাই, ছাত্ররাও মামলা দেয় নাই তাহলে এই মামলাগুলো কি উদ্দেশ্যে কারা করছে তা আমরা জানি। সেই কুচক্রী মহল আমাদের ভয় দেখাতে চায়।


জনাব চুন্নু সেই কুচক্রী মহলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, এখন সবাই স্বাধীন, তাই আমরাও স্বাধীন। মামলা হামলার ভয় দেখিয়ে কোন লাভ হবেনা। আমরা এমন কোন কাজ করি নাই যে আমাদের ভয় পেতে হবে। আমরা জনগণের কাছে যাবো। জনগণ যে রায় দেবে তা মাথা পেতে নেবো। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য যতটুকু যৌক্তিক সময় দেয়া দরকার ততটুকু সময়ই আমরা দেবো। এই সরকার যখন দেশের দায়িত্ব নেন তখনই আমরা সমর্থন জানাই এবং এখনও সমর্থন অব্যাহত আছে। 

তিনি জাতীয় পার্টির সকলস্তরের নেতাকর্মীদের অত্যন্ত ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।


সমাবেশে বক্তব্য প্রদান করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূইয়া,প্রেসিডিয়াম সদস্য মোঃ আরিফুর রহমান খান, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মন্জুর হোসেন মন্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মহানগর দক্ষিণের নেতা এম এ সোবহান, হাজী মোঃ  শাহজাহান, মাহবুবুর রহমান খসরু, জহিরুল ইসলাম,এম সাঈদ, মন্জুরুল ইসলাম, মোঃ সেলিম, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।


যুগ্ম সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দেওয়ানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ,  ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব, সামসুল হক, আব্দুল হামিদ ভাসানী, শামিম আহমেদ রিজভী, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, কাজী আবুল খায়ের, সম্পাদকমন্ডলীর সদস্য মিজানুর রহমান মীরু, শাহজাহান কবির, শহিদ হোসেন সেন্টু, নির্বাহী সদস্য - শেখ সারোয়ার, হুমায়ুন কবির শাওন,  এ্যাড. আবু ওয়াহাব, আরিফুল ইসলাম রুবেল,  সোলায়মান সামি, মহানগর নেতা শাহ আলম দেওয়ান, জাকির হোসেন মল্লিক, অপু সিকদার,  তকদির হোসেন সেন্টু, ছাত্রনেতা ইন্জিনিয়ার জুবায়ের আহমেদ।

সম্পর্কিত খবর

;