মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলার মোড়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে কায়সার জামান শুভ (২৮) নামের এক যুবক।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কায়সার জামান শুভকে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত পঙ্গু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আহতের মা মোছাঃ লতিফা বেগম (৫২) বোয়ালিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, কায়সার জামান শুভ বুধবার সন্ধ্যার পর বালিয়াপুকুর বটতলার মোড় পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোঃ তরিকুল ইসলাম তরিক (২৭) তার পথরোধ করে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে পূর্ব শত্রুতা যে ধরে ১ নং আসামী তরিকুল ইসলাম তরিক শুভর পেট বরাবর পিস্তল ঠেকিয়ে রাস্তার মাঝে নিয়ে আসে এবং পূর্ব পরিকল্পিতভাবে দুই নং আসামি আদর শেখ (৩০), ৩ নং আসামী সনেট শেখ (৩৩), ৪ নং আসামি মোঃ বিপ্লব (২৮) সহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি শুভকে চারিদিক থেকে ঘিরে ধরে খিল ঘুসি মারতে থাকে। পরে ১ নং আসামির কোমরে থাকা ধারালো চাকু দিয়ে আহতের মাথার পিছনে বাম কানের নিচে ও বাম গালে আঘাত করে হত্যার উদ্দেশ্যে। এতে গুরুতর আহত হয়ে শুভ মাটিতে লুটিয়ে পড়ে।
পরে ২ নং আসামীর হাতে থাকা ধারালো চাকু দিয়ে বাম হাতের কনুই এর উপর আঘাত করে গুরুতর রক্তাত্ত কাঁটা যখন করে। এরপরে তিন ও চার নং আসামির হাতে থাকা ধারালো চাকু দিয়ে বুকে পিঠে হাতের একাধিক স্থানে আঘাত করে রক্তাক্ত কাটা যখন করে।
এ সময় আহত শুভ বাঁচার জন্য চিৎকার করলে এক নং আসামির হাতে থাকা ধারালো চাকু দিয়ে ডান হাতের কনুই বরাবর আঘাত করে হাতের রগ কেটে দেয় ও গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়।এসময় স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাজহারুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments