সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মজয়ন্তীতে জামালপুর মেলান্দহ উপজেলায় অবস্থিত গান্ধী আশ্রমক ও মুক্তিসংগ্রাম জাদুঘরের জরুরি চিকিৎসা সেবায় এবং ট্রমা লাইফ সাপোর্টের জন্য ভারতের জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে একটি এ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।
১৯ মার্চ (শনিবার) দুপুরে গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের পক্ষে এ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ।
পরে চাবি গ্রহণ শেষে গান্ধী আশ্রম চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, গন্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাষ্টি ও পরিচালক উৎপল কান্তি ধর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা ও মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার প্রমূখ।
গত বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলাদেশ সফরে এসে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার অংশ হিসেবে বাংলাদেশে ১০৯টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স সরবরাহ করেছে ভারত।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments