ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে আজ ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষিত হবার পর একদল চিন্থিত সন্ত্রাসী কর্তৃক জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা কমিটির সভাপতি লোকমান আহমেদের পৈত্রিক নিবাস ও সিলেটের প্রগতিশীল রাজনীতির একটি সার্বজনীন কেন্দ্র 'ফয়জুরবাগ'-এ সন্ত্রাসী হামলা এবং ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তারা বলেন, এই চিন্থিত সন্ত্রাসীরা রাজনৈতিকভাবে বিএনপির সাথে যুক্ত। তারা বলেন,
এই চিন্থিত হামলাকারীদের বিষয়ে কেন্দ্রীয় ভাবেও নির্বাচন কমিশন এবং পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ আগাম সতর্ক করা হয়েছিল, তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা এই চিন্থিত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করার দাবি জানান।
এখানে উল্লেখ্য লোকমান আহমেদের অনুজ ও সিলেট জাসদের নেতা রেজওয়ান আহমেদ এবারের নির্বাচন নিয়ে টানা চারবার সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments