ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় তালাবদ্ধ বিড়ি কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কর্মরত শ্রমিকেরা। উপজেলার বাহাদুর ইউনিয়নের মসলেম পুরে সাহেব স্পেশাল নামে বিড়ি কারখানা ও অফিসে দুই পক্ষের সৃষ্ট বিরোধের জের ধরে ৫ দিন পূর্বে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে এক পক্ষ বিড়ি কারখানার মালিক এনামুল হক
বিদ্যুৎ কে তাড়িয়ে দিয়ে তালা মেরে দেয়। এসময় কারখানার পেছনে সবজি ফসলের ব্যাপক ক্ষতিসাধন করা হয় বলে জানায় শ্রমিক ও স্থানীয়রা।
জানাগেছে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন মসলেমপুর গ্রামের এনামুল হক বিদ্যুৎ সাহেব বিড়ি স্পেশাল নামে বিড়ি কারখানা স্থাপন করে। সেখানে তার তামাকের অফিস ও গোডাউন রয়েছে। ক্ষতিগ্রস্ত বিড়ি কারখানা মালিক এনামুল হক বিদ্যুৎ শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, গত ৮ ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে কতিপয় দুর্বৃত্ত পূর্বের একটি বিরোধ কে কেন্দ্র করে বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে বাড়ির ভিতরে সব রুমের তালা ভেংগে তামাক কাগজ পত্রসহ অনেক কিছু লুটপাট করে। একটি বাইক ভাংচুর করাসহ বাড়ির পেছনে দুই বিঘা জমিতে মরিচ স্কয়াস, বেগুন সীম এবং পুকুরে মাছ লুটপাট এ নষ্ট করেছে । তিনটা সিসি ক্যামেরা ভেঙ্গে ফলে তারা। তানাক ছিটিয়ে ফেলে দেয়। তামাক কাটার মেশিন নষ্ট করা হয়। ফ্যাক্টরিতে তালা মেরে দখলে রেখে দেওয়ায় সবজি ও পুকুরে পানি দিতে পারছে না। মাছ মরে যাচ্ছে ও সবজি বাগান শুকিয়ে যাচ্ছে। এদিকে অর্ধ শতাধিক বিঁড়ি শ্রমিক এ ঘটনায় বেকার হয়ে পড়েছে। তাদের পরিবার নিয়ে এই দুরর্মুল্যের বাজারে অসহায় হয়ে পড়েছে। তারা দাবি জানান দ্রুত কারখানা টি খুলে দেওয়া হোক। নাহলে তাদের পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।
কয়েকজন নারী শ্রমিক বলেন আমাদের আয়ের মাধ্যমে এই কারখানা এক পক্ষ এসে তালা দিয়ে দিয়েছে। মালিক আসতে পারছে না। তালা খুলে দিলে আমরা কাজ করতে পারতাম তাহলে আমাদের চুলা জ্বলতো। এখন এই অবস্থা বেশিদিন হলে আমাদের না খেয়ে থাকতে হবে।
এদিকে এনামুল হক বিদ্যুৎ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তার স্বজনেরা। বিদ্যুৎ ও তার স্বজন এবং শ্রমিকেরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments