মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)বিভাগ। খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে হিসাববিজ্ঞানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএসই বিভাগ।
রবিবার (২২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে জমজমাট এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মাহফুজ রেজার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ । এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন ,আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বলেন, সিএসই বিভাগের শিক্ষার্থী শুধু পড়াশোনায় নয় , খেলাধুলায় ও ভালো। পাশাপাশি হিসাববিজ্ঞান বিভাগের দলের খেলোয়াড়দের প্রশংসা করেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন।
প্রসঙ্গত, গত ৫ই নভেম্বর শুরু হওয়া এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি বিভাগের দল অংশগ্রহণ করে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments