ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা সদর আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, আ’লীগ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৪ বছর ক্ষমতায় থাকলেও বিএনপির ওপর কোনো অত্যাচার নির্যাতন করেনি। অথচ বিএনপি ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আ’লীগের কর্মীরা বাড়িতে থাকতে পারেননি। তারা এলাকা ছেড়ে পালিয়ে থেকেছেন। আওয়ামী লীগ অত্যাচারের রাজনীতি করে না।
তিনি আরো বলেন, বিএনপি কথায় কথায় বলে আ’লীগের পায়ের নিচে মাটি নেই। অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তৃতা, প্রেস রিলিজ ও সমাবেশ করে দলকে টিকিয়ে রেখেছেন।
এগুলো করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যে কোনো সময় বিদায় নেবে। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা এতো সহজ নয়।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে তৃর্ণমুল পর্যায়ে আ’লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকালে তৃর্ণম‚ল পর্যায়ে আ’লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ভোলায় আ’লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের উপদেষ্টামÐলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
জেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি দো¯Í মাহামুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা পৌরসভা আ’লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments