জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় কৃষকরা উন্নত জাতের কুল ও পেয়ারা চাষ করে বড় ধরনের সাফল্য অর্জন করেছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান-এ বছর কলারোয়া উপজেলায় ৩'শ ১৬হেক্টর জমিতে কুলের চাষাবাদ হয়েছে। তিনি আরো জানান-কুল চাষ এ অঞ্চলে নিয়মিত অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি এটি একটি উল্লেখযোগ্য অর্থকারী ফসল। যা কৃষি ক্ষেত্রে এনে দিয়েছে নীবর বিপ্লব। কৃষি বিভাগের তথ্য মতে, এখানকার মাটি দো-আঁশ। যা কুল চাষের জন্য বিশেষ ভাবে উপযোগী। অপরদিকে বর্তমান সময়ে প্রচলিত বিভিন্ন ফসল চাষে আর্থিকভাবে কৃষকরা বেশি লাভবান না হওয়ায় তারা ওইসব ফসলের বিকল্প হিসাবে বেছে নিয়েছেন কুল চাষ। সংশ্লিষ্টরা বলছেন, এখানকার মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য উপযোগী হওয়ায় বিঘা প্রতি ১শ’৫০ থেকে ১শ’৭০ মণ কুল উৎপাদন হয়। তাদের মতে, কলারোয়ার কৃষকরা কুল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। একই সাথে কৃষকরা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানকার কুল বিদেশে রফতানি করা সম্ভব হবে। সরেজমিন মঙ্গলবার (১৭জানুয়ারী) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন জাতের কুলে ছেয়ে গেছে বাগান। উপজেলার হেলাতলার কৃষক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে স্থানীয় বিভিন্ন জাতের কুল ছাড়াও উন্নত জাতের বল সুন্দরী, বাউকুল, টক কুল, থাই আপেল চাষ হচ্ছে ব্যাপকভাবে। এর মধ্যে আপেল ও বল সুন্দরী কুল বেশি সমাদৃত। তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ, সার-বীজ আধুনিক চাষাবাদ সম্পর্কে ধারণা পেলে কুল চাষে আগামীতে আরো বিপ্লব সাধিত হবে। তিনি এ বছর ৬ বিঘা জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে বলে জানান। কুল চাষের জমি দেখা শুনা করেন তিনি ও তার কলেজ পড়–য়া পুত্র ইমরান হুসাইন। এবিষয়ে উপজেলা কৃষিবকর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া বলেন, কলারোয়ার মাটি কুল চাষের জন্য বিশেষ ভাবে উপযোগী হওয়ায় বর্তমানে এখানকার কৃষকরা বাণিজ্যিকভাবে কুল চাষের দিকে ঝুঁকে পড়েছেন। তার মতে, ক্যালরিসম্পন্ন কুলের গবেষণা চালিয়ে উন্নত জাত তৈরি করে ব্যাপক আবাদের ব্যবস্থা করলে কলারোয়ায় প্রধান অর্থকরী ফসল আমের পরেই হবে কুলের স্থান। যা বিদেশে রফতানি করে অর্থনৈতিকভাবে কৃষকদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। বতমানে কলারোয়ার কুল এলাকার চাহিদা পূরণের পাশা-পাশি প্রতিদিন রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments