পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
শুরুতেই ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি ।
সকালে সরেজমিনে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,সোনাদীঘি উচ্চ বিদ্যালয়,মাটিকাটা উচ্চ বিদ্যালয়,মহিশালবাড়ি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে,কোথাও ৫ শতাংশ,তো কোথাও ৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন,গতরাতে বৃষ্টি হবার কারণে সকালে উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিত বাড়বে।
সকালে গোদাগাড়ীর সোনাদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন- সুষ্ঠ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের মাঠে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলেও জানান তিনি।
এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে গোদাগাড়ীতে ২ লাখ ৮১ হাজার ১৬০ ও তানোরে ১ লাখ ৬৬ হাজার ১৭৩ ভোটার।
দুই উপজেলায় মোট প্রার্থী ১৬ জন। যাদের মধ্যে ৭ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে গোদাগাড়ীতে ৫ জন চেয়ারম্যানসহ ৯ জন এবং তানোরে ২ জন চেয়ারম্যানসহ ৭ জন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments