ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি প্রেসিডিয়াম সভা ৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় পার্টির সিনিয়র কো : চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। ১ম যুগ্নু জেলা জজ আদালত— ঢাকার আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রেসিডিয়াম সভা।
জাতীয় পার্টি দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে, এডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশিদ,নরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ ইয়া চৌধুরী সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে জি এম কাদের যাদেরকে বহিষ্কার করেছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-স্ব পদে পুর্নবহাল করা হয়। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন,কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব এডভোকেট মোঃ মুজিবুল হক, চুন্নু, প্রেসিডিয়াম সদস্য, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ,নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ), লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান। এছাড়া দেশ বিদেশে অবস্থানরত ফখরুল ইমাম, লেঃ জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল,আমিনুল ইসলাম ঝন্টু ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং প্রদান করেন। প্রেসিডিয়াম সভায় দেশের চলমান রাজনীতি এবং আগামী দিনে জাতীয় পার্টির করণীয় এবং সাংগঠনিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা ৬ আগস্ট বিকেল চারটা পর্যন্ত মুলতবি ঘোষনা করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments