মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন পর্যন্ত মাঠে থাকবেন তারা। রাজশাহী জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
নগরীর ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ আলী,২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব রয়েছেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার, ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী, ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে রয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা, ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডে রয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান ও ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল।
রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ জানান, নির্বাচনি আচরণবিধি অনুসরণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত নির্দেশনা প্রদান এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ অর্পিত নির্বাচনি দায়িত্ব পালন করবেন তারা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments