স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, ভাষা সৈনিকরাই স্বাধীনতা যুদ্ধের বীজ রোপণ করেছিলো। যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের বেদীতে কেনো আাজ হানাহানি। আজ তাদের স্মৃতিসৌধেও পেশীশক্তির ব্যবহার হচ্ছে। পুষ্প দেওয়ার প্রতিযোগিতায় দুর্বলের ওপর সবলেরা ঝাপিয়ে পড়ছে। সেখানেও ক্ষমতার অপব্যবহার। এগুলো কিসের আলামত?
বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর টিকাটুলিতে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী ফিরোজ বলেন, স্বাধীনতার পরের প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে বড় হতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে কোমলমতি শিশুদের মাঝে বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা চলছে। পাঠ্যপুস্তুকে অপ্রয়োজনীয় ও বিতর্কিত বই সরবরাহ করা হচ্ছে। আমরাওতো যুগ যুগ ধরে পড়ে এসেছি, কই আমাদেরতো কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করে কি উদ্দেশ্যে কারা এই অপকর্মে লিপ্ত হচ্ছেন, এতে কারা জড়িত? এদেরকে কেনো বিচারের আওতায় আনা হলো না প্রশ্ন রাখেন তিনি।
ফিরোজ রশিদ বলেন, আজকে অর্থ ছাড়া কিছুই হয় না। মেধা যেনো আজ মূল্যহীন। টাকা ছাড়া চাকরি মিলছে না। সভাসমাবেশ করতে টাকা দিয়ে লোক আনতে হয়, এমনকি মিলাদে অংশ গ্রহণ করাতেও টাকা দিয়ে লোক ভাড়া করতে হয়। আমরা যারা ভাষার জন্য সংগ্রাম করেছি, স্বাধীনতার যুদ্ধ করেছি কোনো কিছুর বিনিময়ে করিনি। এ সংস্কৃতি থেকে বের হতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে, সৎ মানুষ হবার অনুপ্রেরণা দিতে হবে।
স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর লাভলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিতাশী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শাহীন আরা নাসরিন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য আবু নাসের সিদ্দিক, হাজী ফারুক, মনির হোসেন শাহীন, সাগুপ্তা সুলতানা, প্রকাশ কুমার সরকার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments