দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সানি (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ের সামনে মকলেচের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক মথুরাপুর স্কুল বাজার এলাকার জাহের মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবক সানি আল্লারদর্গা বাজারে মকলেচ এর বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে থাকতো। তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদের সাথে সে গান-বাজনা করে জীবীকা নির্বাহ করতো। হিজড়াদের সাথে থাকার কারনে বাড়ি থেকে তাকে বের করে দেয় তার বাবা। পরে সে তার এক বন্ধুকে সাথে নিয়ে ওই বাড়িতে রুম ভাড়া নিযে বসবাস করতো। বুধবার রাতে রুমের দরজা আটকানো দেখে সানির বন্ধু দরজা খুলতে বললে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারনে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহত যুবকের মরদেহ হস্থান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments