ডেস্ক রিপের্ট: মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
তথ্য ও গণমাধ্যম সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর এতথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
জানাগেছে, গতরাত ২০ জানুয়ারী ডা. মো.মিজানুর রহমানের মাগুরার গ্রামের বাড়িতে দুবৃত্তরা ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুর করা হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান গতকাল বিকালে তার গ্রামের বাড়িতে অবস্হান করছিলেন। রাতে তিনি মাগুরা শহরে চলে আসার পর দুবৃত্তরা এ হামলা চালায়।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এই হামলার নিন্দা, প্রতিবাদ ও এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গণফোরামের সাধারণ সম্পাদক মাগুরা-১ আসনে একজন জনপ্রিয় প্রার্থী হওয়ায় হামলাকারীরা কোনো বিশেষ দলের পক্ষ হয়ে এই কাজ করেছে বলে গণফোরাম মনে করে।
সুব্রত চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তাকে এই নগ্ন হামলার দ্রুত তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে ও নির্বাচন কমিশন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হওয়ায় গণফোরাম নির্বাচনে অংশগ্রহণ করেছে। গণফোরামের সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান সুব্রত চৌধুরী।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments