ডেস্ক রিপোর্ট: দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন সাধনের প্রত্যয়ে হাত মিলিয়েছে হেইলিবেরি ভালুকা ও বাংলাদেশ স্ট্র্যাটেজি সামিট। এ উপলক্ষে স¤প্রতি রাজধানীর রেডিসন ভ্লু ঢাকা ওয়াটার গার্ডেনে উভয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
হেইলিবেরি ভালুকা’র প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাইমন ও’গ্রেডি এবং ভ্যালর অফ বাংলাদেশ’এর নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
হেইলিবেরি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বোর্ডিং স্কুল, যেটি বাংলাদেশে হেইলিবেরি ভালুকা’র মাধ্যমে দেশীয় শিক্ষা অবকাঠামোতে নতুন মাত্রা যুক্ত করছে। শিক্ষার্থীদের জন্য হেইলিবেরি ভালুকায় নিশ্চিত করা হয়েছে শিক্ষার অনন্য পরিবেশ, যা প্রাতিষ্ঠানিক সাফল্যের পাশপাশি তাদের মাঝে উদ্ভাবনী ও নেতৃত্বগুণের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে, বিভিন্ন কৌশলগত উদ্যোগের সাহায্যে দেশের অগ্রগতি ও প্রবৃদ্ধির সহযোগী হিসেবে কাজ করছে ভ্যালর অফ বাংলাদেশ। প্রতিষ্ঠান দু’টির সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এক কার্যকরী অংশীদারিত্বের পথ তৈরি হয়েছে, যা আগামীতে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা, সেরা উদ্ভাবনী ও অভাবনীয় সাফল্যের সম্ভাবনা বয়ে আনবে।
এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় নলেজ শেয়ারিং, প্রশিক্ষণ ও গবেষণার উন্নত সুযোগ ও কাঠামো তৈরি হতে যাচ্ছে। চুক্তির প্রধান উদ্দেশ্য সমূহের মধ্যে রয়েছে দক্ষতা বিনিময় (এক্সচেঞ্জ অব এক্সপার্টিজ)। শিক্ষা ও কৌশলগত দিক সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে হেইলিবেরি ভালুকা ও বাংলাদেশ স্ট্র্যাটেজি সামিটের মধ্যে নিজস্ব দক্ষতা ও অভিজ্ঞতার আন্তবিনিময়ের মাধ্যমে কার্যকরী রূপান্তর সাধন করবে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী পন্থার বিকাশ ঘটানোর পাশাপাশি প্রশিক্ষণ প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার এবং কনফারেন্স আয়োজিত হবে, যা পরিবর্তনশীল বিশ্বের সাথে শিক্ষার্থীদের তাল মিলিয়ে চলতে আরো সক্ষম করে তুলবে।
শিক্ষার্থী ও চাকুরিজীবিদের জন্য যৌথভাবে শিক্ষামূলক প্রকল্প পরিচালনা করবে হেইলিবেরি ভালুকা ও বাংলাদেশ স্ট্র্যাটেজি সামিট। গবেষণা ক্ষেত্রে এমন যৌথ প্রয়াস শিক্ষা ও কৌশলগত খাতে ইতিবাচক পরিবর্তন সাধনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে হেইলিবেরি ভালুকা’র প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাইমন ও’গ্রেডি আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের বিচারে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হেইলিবেরি ভালুকা দেশের শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধনের চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ স্ট্র্যাটেজি সামিটের সাথে আমাদের অংশীদারিত্ব এর প্রমাণ। ক্রিস্টোফার নোল্যান কিংবা স্যাম বিলিংসের মত খ্যাতনামা শিল্পীরা হেইলিবেরি’র শিক্ষার্থী ছিলেন। আগামীতেও এমন মেধাবী ব্যক্তিত্ব ও উদ্ভাবনীর বিকাশ ঘটানোর লক্ষ্যে আমরা বাংলাদেশ স্ট্র্যাটেজি সামিটের সাথে হাত মিলিয়েছি”।
“বিশ্বের শীর্ষস্থানীয় বোর্ডিং স্কুল হেইলিবেরি ভালুকার সাথে একযোগে আমরা বাংলাদেশে শিক্ষার্থীদের কৌশল ও উদ্ভাবনীগত দক্ষতায় অনবদ্য করে গড়ে তুলতে চাই”, বলেন ভ্যালর অফ বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব। “দেশের শিক্ষা ও কৌশলগত দক্ষতার বিকাশে এটি এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আমাদের প্রত্যাশা রয়েছে”।
আগামীতে দেশের নেতৃত্ব দানকারী তরুণদের সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়ে আরো বেশি সুযোগ ও অনুপ্রেরণা সঞ্চার করার ক্ষেত্রে হেইলিবেরি ভালুকা ও বাংলাদেশ স্ট্র্যাটেজি সামিটের এই অংশীদারিত্ব এক মাইলফলক হিসেবে দাঁড়াবে বলে আশা করা যায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments