সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুই পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া বাজারে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদার নেতৃত্বে নাটোরের সিংড়া বাজারে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করায় দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, সিংড়া পৌরসভার কতুয়াবাড়ী বাগানপাড়ার মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ রুমন আলী (৩৫) ও একই এলাকার মৃত বিষ্ট চন্দ্র সরকারের ছেলে শ্রী বিধান কুমার সরকার (৩০)।
এসময় তাদের কাছ থেকে ২টি সিপিইউ, ৭টি হার্ডডিক্স ও একটি এসএসডি কার্ড জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, জব্দকৃত আলামতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল তারা।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments