ডেস্ক রিপোর্ট: সম্প্রতি বাংলাদেশে এসেছেন মেটলাইফ এর রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার।
এই সময়তিনি মেটলাইফ বাংলাদেশের কর্মী ও এজেন্টদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে, তিনি মেটলাইফ বাংলাদেশের সেরা এজেন্টদের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও যোগদান করেন।
এই সফর সম্পর্কে অলিভার বলেন, “বাংলাদেশ মেটলাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটিবাজার। আমাদের নিবেদিত প্রাণকর্মী ও এজেন্টদের কর্ম দক্ষতায় আমি বরাবরই অভিভূত। গ্রাহকদে রচাহিদা অনুযায়ী বীমা সুরক্ষা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কর্মীদের অবদান সত্যিই প্রশংসনীয়, যা গ্রাহকদের জন্য আরও সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে সহায়ক।”
বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ ১০ লাখেরও বেশি গ্রাহক ও ৯০০-টিরও বেশি প্রতিষ্ঠানের জন্য বীমা সেবা নিশ্চিতকরছে। একইসাথে, দেশজুড়ে বীমা গ্রহিতাদের মানসিক শান্তি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান।
মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট হিসেবে লিন্ডন অলিভার অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল ও ভিয়েতনামের মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজারগুলোর দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments