ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যার্থ। এ কারনে, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। আবার, সিন্ডিকেট ভাঙতে না পারার কারনেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাজারের আগুনে পুড়ছে দেশের মানুষ। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনষ্টিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে, ৯৭ শতাংশ মানুষের জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এরমধ্যে ৮৪ শতাংশ বলেছেন নেতিবাচক প্রভাব অত্যন্ত ব্যাপক। এবছর মার্চে বেসরকারি গবেষণা সংস্থা সানেম পরিচালিত দেশব্যাপী জরিপে জানা গেছে, গেলো ছয় মাসে শহরে দরিদ্রদের খাদ্য কেনার ব্যয় বেড়েছে ১৯ শতাংশ। আর, গ্রাম অঞ্চলে এই ব্যয় বেড়েছে ১৫ শতাংশ। তাই, দেশের ৯০ শতাংশ মানুষ খাদ্যাভ্যাস পরিবর্তন করেছে। সাধারণ মানুষ মাছ, মাংস বা আমিষ জাতীয় খাদ্য কেনা কমিয়ে দিয়েছে। আমাদের আশংকা, এতে পুষ্টিহীনতায় জাতির শারিরিক সক্ষমতা হারাতে পারে। মানুষের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হবার আশংকা সৃষ্টি হয়েছে। জরিপের ফল অনুযায়ী দ্রব্যমূল্য উর্ধগতির কারনে ৭৪ শতাংশ উত্তরদাতা ধার-দেনায় জর্জরিত হচ্ছে আর ৩৫ শতাংশ মানুষ ভেঙেছেন সঞ্চয়।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মন্ত্রীরা যখন বলেন বাজারের সিন্ডিকেট ভাঙা যায় না, তখন জাতির জীবনে হতাশা ছাড়া আর কিছুই থাকেনা। সাধারণ মানুষের ধারণা, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা, জবাবদিহিতার অভাব আর দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় সরকার এড়াতে পারবে না। দেশের মানুষ অধির আগ্রহে তাকিয়ে আছে, সরকার কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments