দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জুয়া খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঈদের পরদিন শুক্রবার বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাটের পদ্মার চরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঈদের বিনোদনে জন্য আবেদের ঘাট সংলগ্ন পদ্মার চরে ঘুরতে যাওয়া অসংখ্য দর্শক সমাগম হয়। এ সুযোগে অসৎ ব্যক্তিরা সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জনের জন্য জুয়ার আসর বসায়। ঈদের আগের দিন থেকে এ জুয়ার আসর বসে। প্রতিদিনের ন্যায় শুক্রবারও বেশ কয়েকটি জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চলতে থাকে। এক পর্যায়ে জুয়া খেলার টাকার ভাগ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় চরাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঈদ আনন্দ উপভোগ করতে ঘুরতে যাওয়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এবং তারা দ্বিক বিদ্বিক ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। তবে পুলিশ জুয়া খেলা বন্ধ না করে ঘটনাস্থল থেকে চলে আসেন বলে জানান জিয়াউল নামে এক প্রত্যক্ষদর্শী।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চরাঞ্চলে ঈদে ঘুরতে যাওয়া মানুষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়েছে।
এদিকে দৌলতপুরের রিফাইতপুর, চকদৌলতপুর সহ বিভিন্ন এলাকায় ঈদ ও বৈশাখী মেলার নামে জুয়া খেলা চালানো হচ্ছে। আয়োজকরা বলছেন প্রশাসনকে ম্যানেজ করে এসব কর্মকান্ড চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments