স্টাফ রিপোটার: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী, মেয়র মির্জা আব্বাস বলেছেন, যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি যাবে যদি হাসিনা না থাকে, হাসিনাকে রেখে বাংলাদেশে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সাবেক মেয়র, মন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ৪ জুলাই সোমবার বিকেলে খিলগাঁও থানাধীন ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখন ভোট দেয়ার সুযোগ পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, যে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন বিনা ভোটের সাংসদকে সামাল দিতে পারে না সেই কমিশন জাতীয় নির্বাচনে ৩০০ জন ভোট ডাকাতকে কিভাবে সামলাবেন ? মির্জা আব্বাস সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ নামধারীদের হামলা এবং ফেনী, সিলেট সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণ কার্যক্রমে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও বাধার প্রতিবাদ করে বলেন, বিএনপি গুন্ডামী করে না, সন্ত্রাস করে না, কিন্তু আঘাত যদি আসে পাল্টা আঘাত করতে দ্বিধা করে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ও খিলগাঁও থানা বিএনপি’র সাবেক সভাপতি ইউনুস মৃধা’র সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সদস্য এ্যাডভোকেট ফারুক উল ইসলাম, জামিলুর রহমান নয়ন, সাইফুল্লাহ খালিদ রাজন সহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলননে ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ কামাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সরদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন মাইনু আলোচানার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments