কামরুজ্জামান শাহীন,ভোলা॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় ছাত্রদল সভাপতি মো. নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম হত্যার বিচার দাবিতে এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যূৎতের লোডশেডিং সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় মহাজনপট্রি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ও ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, ভোলা সদর উপজেলা সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া, কৃষকদলের সভাপতি আঃ রহমান সেন্টু প্রমূখ।
এসময় বক্তারা বলেন ছাত্র দল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম হত্যায় দোষীদের বিচার ও তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে বলেন, জ্বালানি তেলের দাম ও বিদ্যূৎতের লোডশেডিং এর স্বাভাবিক পর্যায়ে না আসলে দেশের সকল মানুষকে সাথে নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন নেতৃবন্দরা।
এসময় ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন সহ জেলা বিএনপির ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments